চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নদী বন্দরের আওতাধীন চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক নির্মিত তোরণ বা ফলকটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। চলমান বৃষ্টির কারণে তোরণটির নিচের অংশ সরে গেছে এবং অনবরত পলেস্তারা ও ইটের অংশ খসে পড়ছে। যেকোনো মুহূর্তে পুরো কাঠামোটি ধসে পড়ে চরাকাউয়া খেয়াঘাটে পারাপাররত হাজারো সাধারণ যাত্রী ও পথচারীদের ওপর পড়ে বড় ধরনের প্রাণহানি