শিরোনাম

| |

বরিশালে অবৈধ ভাবে নির্মাণাধীন ভবন ভাংচুর, দ্রুত বিচার আইনে মামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 20, 2025 4:46 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারে নির্মাণাধীন বিউটি সুপার মার্কেটের ভবন অবৈধ ভাবে ভাংচুরের অভিযোগে সৈয়দ আশিক চৌধুরীর নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২০ মে ) বিউটি সুপার মার্কেটের অংশীদার মো: রাকিব মল্লিক বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং ১২/২৫ (কোতোয়ালি)।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বিউটি সুপার মার্কেটের নির্মানের জন্য অভিযুক্ত সৈয়দ আশিক চৌধুরীর বাবা জুলফিকার আলী চৌধুরীর সাথে ডেভেলপার প্রতিষ্ঠানের চুক্তি পত্র হয়েছে। কিন্তু জমির মালিক ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে তার ছেলে সৈয়দ আশিক চৌধুরী ও তার মেয়ে কামরুন্নাহার চৌধুরীর নামে দানপত্র দলিল দেন।

উক্ত দানপত্র দলিল নিয়ে জমির মালিকানা দাবি করে সৈয়দ আশিক চৌধুরী ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন ১০ তলা ভবন গত ৯ ও ১০ মে ৩০/৩৫ জন সশস্ত্র ক্যাডার নিয়ে অবৈধ ভাবে ভাংচুর করেন। নির্মাণাধীন মার্কেটের ১ তলা ছাদ ও নিচ তলায় ডেভেলপার প্রতিষ্ঠানের অফিস ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যান। এতে ডেভেলপার মালিকদের ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।

বিবাদী সৈয়দ আশিক চৌধুরী সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৪২৭/৩৮০/৫০৬(২) সহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ২০০২ এর ৪ ও ৫ ধারায় অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে।

বাদীর আইনজীবী সাইদুর রহমান সোহেল বলেন, অবৈধ ভাবে বিউটি সুপার মার্কেটের নির্মাণাধীন ভবন ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ এনে সৈয়দ আশিক চৌধুরী বিরুদ্ধে বিউটি সুপার মার্কেটের ডেভেলপার অংশীদার মো: রাকিব মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ