শিরোনাম

| |

বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি: কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ কিশোরীর সচেতনতামূলক প্রশিক্ষণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 14, 2026 10:50 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দরিদ্র পরিবারের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর উদ্যোগে বুধবার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ১০০ জন কিশোরী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব স্বপন কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, বিআরডিবি ইউসিসিএ লিমিটেড কলাপাড়ার চেয়ারম্যান ফোরকান হোসেন তালুকদার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. নেছার উদ্দিন।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, কিশোরীদের শিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে পারলে সমাজে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা হ্রাস পাবে।
প্রশিক্ষণ শেষে যেসব কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের মাঝে প্রণোদনাসহ চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সামগ্রী এবং ১০০ জন কিশোরী সদস্যের মধ্যে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দিতে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
১২ জুন ২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ