শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জে শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 28, 2026 1:40 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি// বরিশালের মেহেন্দিগঞ্জে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে রবিউল ফকিরের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল ফকির পেশায় একজন কৃষিশ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় নিজের বাবাকেও মারধর করেন রবিউল।

পরে স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে খবর দেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, টাকার জন্য রবিউল ফকির তাঁর মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ