শিরোনাম

| |

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 24, 2026 8:20 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ইউনিয়ন সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন জিয়া পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ জুন )লালমোহন উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক মো. আঃ মান্নান ও সদস্য সচিব মো. আঃ জলিল আজাদ,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাটওয়ারী, ও ১নং যুগ্ম আহবায়ক মো. মঞ্জু আক্তার এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে আবু নোমানকে আহ্বায়ক এবং মো. বিল্লাল হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

৩১ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন— মোঃ আকবর হোসেন,মোঃ ফারুক মাষ্টার,মোঃ শাহাজান মুন্সি,মোঃ হাচনাইন,ইউনুছ সাজী,মোঃ মহসিন সিকদার, অলিউল্যাহ সিকদার,মোঃ মঞ্জু,আবু বেপারি,মোঃ মোশারফ হোসেন,মোঃ গিয়াস উদ্দিন,মোঃ হাসান মৃধা,

সদস্য পদে:-

মোঃ ইয়াসিন মাল,মোঃ মিলন,মোঃ ফরিদ,মোঃ খোকন,মোঃ সজীব হাং,মোঃ কামাল, মোঃ জুলহাস,মোঃ মনজু,মোঃ মফিজ হাং, আঃ মন্নান,মোঃ আকবার হোসেন,মোঃ নজির উদ্দিন,মোঃ আলামিন,
মাইফুল ইসলাম ফিরোজ, মোঃ মোখলেছ খান, মোঃ বাছেদ।

উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি কালমা ইউনিয়ন সংগঠনকে আরও প্রাণবন্ত করে তুলবে। একইসঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এই কমিটি সুশৃঙ্খলভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাবে। সাংগঠনিক বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ