শিরোনাম

| |

বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 16, 2026 11:31 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি হিসেবে আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান মুন্না, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান অভিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ঘোষিত এ আংশিক কমিটির অনুমোদন দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের। এখন পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 17, 2026
Fajr 4:55 am
Sunrise 6:10 am
Zuhr 11:43 am
Asr 3:36 pm
Maghrib 5:16 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ