শিরোনাম

| |

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মাহফুজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 17, 2026 12:00 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ বেলায়েত হোসেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।
কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 17, 2026
Fajr 4:55 am
Sunrise 6:10 am
Zuhr 11:43 am
Asr 3:36 pm
Maghrib 5:16 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ