শিরোনাম

| |

গাজায় গণহত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে ছাত্র দলের বিক্ষোভ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 8, 2025 6:40 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার (ভোলা) প্রতিনিধি:গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আওতায় ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষে হয়।

চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক আলাউদ্দিন ইলিয়াস ও প্রস্তাবিত সদস্য সচিব জুনায়েদুল ইসলাম নয়ন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, সন্ত্রাসবাদী ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বরতা হামলার চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সহ পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র এখনো চুপ করে বসে আছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

লালমোহনের সকল মুসলমানগণ ইহুদী রাষ্ট্র ইসরাইলের সকল পণ্য বর্জন করলাম। আজ থেকে লালমোহনের কোন ব্যবসায়ীকে ইসরায়েলি পণ্য বিক্রি না করার আহ্বান জানান।

এসময় গাজাবাসীর সমর্থনে বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ গ্রহণ করে। তারা গাজাবাসীর সমর্থনে এবং ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে নানা ফেস্টুন, ব্যানার, প্লাকার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এসময় উপজেলা ছাত্রদল,পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ