শিরোনাম

| |

অতর্কিত হামলা : একই পরিবারের তিন নারী জখম।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2025 11:56 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক::- জমি সক্রান্ত বিষয় কেন্দ্র করে একই পরিবারের কুলসুম আক্তার,ও তার মেয়ে মিম এবং তারই চাচি মনোয়ারা বেগমকে, মেরে গুরুতর যখম করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উওর রাজারচর এলাকায়।

আহতরা হলেন: চরমোনাই ইউনিয়নের উওর রাজারচর এলাকার আম-আলি সিকদারের মেয়ে কুলসুম আক্তার,ও তার নাতি মিম এবং একই বাড়ির সেকান্দার সিকদারের স্ত্রী মনোয়ারা বেগম।

হামলাকারিরা হলেন, আহম্মদ আলী সিকদারের ছেলে মিরাজ(৩৫),তার বড়ো ভাই রিয়াজ(৪০),ও মিরাজের ভাগিনা মিজান(২৩), সহ অঙ্গাত ৬-৭ জন।

এবিষয়ে আহতর স্বজন সেকান্দার আলী সিকদার বলেন, নিজেদের পত্তিক সম্পত্তি ভোগ দখলে থাকা এবং জমিতে মামলা থাকা সত্তেও মিরাজ ও তার পরিবারের লোক নকল রেকট করে জমি দখল করে ঘর নির্মাণ এর চেস্টা করলে তাতে বাধা দিলে আমাদের উপর অতরকীত হামলা করেন অভিযুক্তরা। এতে আমাদের তিনজন গুরুতর যখম হয়েছে। এখন তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আমরা স্থানীয় মেম্বারকে জানিয়েছি, প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছি। আমাদের সম্পত্তি যাতে ফিরে পেতে পারি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ