শিরোনাম

| |

বিসিসির প্রশাসক, সিইও, সচিব সহ পাঁচ জনের নামে মামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 23, 2025 7:32 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো: রায়হান কাওছার, সিইও রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার সহ পাঁচ জনের নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।

রবিবার (১৮ মে ) ভুক্তভোগী মো: মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং- ১০২৬/২৫ (কোতোয়ালি)।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: নুরুল আমিন বিএমপি গোয়েন্দা শাখাকে অভিযোগ তদন্ত করে আগামী ২১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরন ক্ষমতার দাপটে বাদীর ভোগদখলকৃত জমি জবর দখল করে নিয়ে হিরন স্কয়ার তৈরি করা হয়। জুলাই-আগষ্ট অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাধারণ জনগণ বাদীর জমি বুঝিয়ে দেন। কিন্তু গত ১৪ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক ৫০ থেকে ৬০ জন কর্মচারী বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে পুনোরায় দখল করে নেয়। বাদীর নির্মিত স্থাপনা ভেঙ্গে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ১৫ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বাদীর আইনজীবী আবুল খায়ের মানিক বলেন, অবৈধ ভাবে বাদীর জমিতে অনধিকার প্রবেশ, মালামাল ভাঙচুর ও চুরির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, সিইও, সচিব সহ পাঁচ জনের নামে মো: মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিএমপির গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারির মুঠোফোনে একাধিকবার ফোন করে বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ