শিরোনাম

| |

শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 16, 2026 3:40 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, হয়রানি ও সরকারি নথি নিয়ে কারসাজির একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় সেবাপ্রত্যাশীদের অভিযোগ, পর্চা তুলতে হাজার হাজার টাকা দাবি করা হয়; টাকা দিতে না চাইলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে হয়রানি করা হয়।

অভিযোগ রয়েছে, ইচলাদি মৌজার এসএ ১৫৯ নম্বর খতিয়ানের জমি নিয়ে বিরোধের মধ্যে নগদ একলক্ষ টাকার বিনিময়ে নামজারি করা হয়েছে। বিভিন্ন খতিয়ানে তহশীলদারের স্বাক্ষর ও সিল ছাড়াই হাতে লেখা তথ্য পোস্টিং এবং নগদ দুই লক্ষ টাকা চুক্তিতে জেএল ৯২ নম্বর উজিরপুর মৌজার এসএ ১২৪ নম্বর খতিয়ানের নথি ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, সেবাপ্রত্যাশীদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ আদায়ের এমন পরিস্থিতিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাও অনেকটা নীরব। সানজিদার প্রভাবের কারণে তিনিও বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস করছেন না। গত ১৫ সেপ্টেম্বরও ইউনিয়ন ভুমি কর্মকর্তা মমতাজ বেগম সানজিদার কথা মত কাজের রিপোর্ট না প্রদান করায় দুর্ব্যবহার করেন। এবং পরবর্তীতে সকল কাজ তার পরামর্শমত করতে নির্দেশ দেন সানজিদা।

এদিকে সানজিদাকে একাধিকবার বদলির অর্ডার হলেও তা অদৃশ্য ইশারায় কার্যকর না হওয়ায় এবং একই অফিসে দীর্ঘ দিন থাকায় বিভিন্ন প্রশ্ন উঠেছে। কার প্রভাব বা তদবিরে বদলি আটকে যাচ্ছে—এ নিয়েও চলছে নানা আলোচনা।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মো. আলী সুজা বলেন, “শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ কে একাধিক বার ফোন ও ম্যাসেজ করে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অফিস সহায়ক সানজিদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরবর্তী পর্বে: শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে সানজিদার বিরুদ্ধে ওঠা আরও অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সেবাপ্রত্যাশীদের হয়রানির তথ্য ও কাদের আশীর্বাদে চলছে তার রমরমা ঘুষ বানিজ্য তার বিস্তারিত আসছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 16, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ