শিরোনাম

| |

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 25, 2026 10:21 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে শাহাবুদ্দিন (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে একটি ট্রলারযোগে গভীর সমুদ্রে যান ৬ জন জেলে। ওইদিন সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি। উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান।
ঘটনার পর তার সহকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ট্রলার মালিক জালাল বিশ্বাস।
নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি সমুদ্রে নিখোঁজ জেলে শাহাবুদ্দিনের।
এ ঘটনায় জেলে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
২৫-০৬-২০২৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ