শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিএনপির সম্পাদক মোঃ হেলাল সিকদার লালের আপন ছোট ভাই মোঃ লিটন সিকদার ওরফে চোরা লিটন মাদক, গাঁজাসহ বন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে । গতকাল রবিবার গোপন সংবাদের ভিক্তিতে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে । সোমবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ । গনঅভূস্থানের পর বিএনপি ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ হেলাল সিকদার লালের ছোট ভাই আরো বেপরোয়া হয়ে উঠে বিভিন্ন অপকর্মে জরিয়ে পরে । স্থানীয়রা জানিয়েছেন, নেতার ভাই চুরি, মাদক ব্যবসায় জরিয়ে থাকায় কোনো প্রকার শাসন করছেনা এই নেতা । আটক লিটনের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ একাধীক মামলা রয়েছে ।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমাদের পুলিশর অভিযানে এই চোরা লিটনকে মাদক সহ আটক করেছে ।