শিরোনাম

| |

গাজায় গণহত্যার প্রতিবাদে জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 8, 2025 9:17 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলার জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ‘STOP GENOCIDE IN GAZA’ শীর্ষক ব্যানার নিয়ে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আল জায়েদ, সহসভাপতি ইব্রাহিম হোসেন ইমন, সাধারণ সম্পাদক রিমন মোল্লাসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচিতে তারা মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান।

কর্মসূচিতে বক্তৃতায় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন মোল্লা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নারী, শিশু, নিরীহ মানুষদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে তা মানব সভ্যতার জন্য এক কলঙ্ক। আমরা জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাজায় রক্তপাত বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি জনগণের পাশে থাকাই আজ মানবতার পক্ষে দাঁড়ানোর নাম।”

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এই মানববন্ধনের মাধ্যমে তারা বিশ্ববাসীকে বার্তা দিতে চায় যে, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোই এখন মানবতার পক্ষ নেওয়ার সবচেয়ে বড় উদাহরণ। তারা আশা প্রকাশ করেন যে, বিশ্ববাসী এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবে এবং ফিলিস্তিনের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ