শিরোনাম

| |

পাকিস্তান , বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে ধর্ষণ পর্যটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 4, 2024 4:37 PM
Print Friendly and PDF

প্রতিবেদক ঃরাজু আহমেদ রনি স্বামীর সঙ্গে বাইকে করে এশিয়া ভ্রমণে বের হয়েছেন স্পেনের এক নারী। পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাতে ঝাড়খণ্ড রাজ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগ আজ শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনের তথ্য অনুসারে, পর্যটক দম্পতিটি বাইকে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পথে গতকাল রাতে জেলার হান্সদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেটি ছিল কিছুটা নির্জন জায়গা। একপর্যায়ে ৮-১০ জন যুবক এসে তাঁদের ওপর হামলা করে।

এই দম্পতি বাইকার। তাঁরা মূলত বাইকে করে এশিয়া ভ্রমণে বের হয়েছেন। তাঁরা প্রথমে পাকিস্তানে যান, এরপর বাংলাদেশ হয়ে দুমকায় পৌঁছান। বিহার হয়ে তাঁদের নেপালে যাওয়ার কথা।

জারমুন্ডি সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, গতকাল রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও তদন্তে যোগ দিয়েছেন।

ভুক্তভোগী ওই নারী দুমকার ফুলো জানো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধর্ষণের আগে অভিযুক্তরা তাঁকে মারধরও করেছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ