শিরোনাম

| |

নিখোঁজের ২দিন পর সাবেক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 3, 2025 8:28 PM
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধি::- ঝালকাঠির নলছিটিতে ২ দিন নিখোঁজের পর পুকুর থেকে আফরোজা খানম ফোরকোন ( ৬০) নামে সাবেক সংরক্ষিত নারী  ইউপি সদস্যর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ৪টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

নিহত আফরোজা খানম ফোরকোন ওই এলকার মৃত আ: ওহেদ খানের মেয়ে। তিনি গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান বলেন,  আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েকমাস আগে মৃত্যু হয় এরপর থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন আজকে বাড়ির পাশেই একটি পুকুর থেকে তার লাশ ভাসতে দেখতে পাই।পরে থানাপুলিশ এসে উদ্ধার করে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

ক্যাপশন: সাবেক নারী ইউপি সদস্য আফরোজা খানম ফোরকোন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ