শিরোনাম
নিজস্ব প্রতিবেদক::- ঝালকাঠির নলছিটির মগড় ইউনিয়নে মগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন নলছিটি উপজেলার শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী এ্যাডঃ মোঃ ফারুক হোসেন (খোকন গাজী),মগর ছালেহিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শিক্ষানুরাগী গোলাম মোস্তফা খান,শিক্ষানুরাগী শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,সভাপতি, মগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নুসরাত জাহান। এতে সার্বিক সহযোগিতা করেন এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।