শিরোনাম

| |

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 28, 2026 3:07 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার ৬ নং জাগুয়া ইউনিয়নের সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিবেদন ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, “ত্যাগের মহিমায় ভরে উঠুক আমাদের জীবন—এই হোক ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করতে আমাদের সকলেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।”
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন ছড়িয়ে পড়ে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও। গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত সৌন্দর্য।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, মুজিবুর রহমান দীর্ঘদিন যাবত এলাকার মানুষের বিপদ-আপদ, সুখ-দুঃখ, ভালো-মন্দসহ সকল সামাজিক পরিস্থিতিতে পাশে থেকে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা বিস্তার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে তার অবদান বিশেষভাবে প্রশংসিত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার এসব অব্যাহত সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য, সৎ ও সুপরিচিত সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে তিনি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ