শিরোনাম

| |

কলাপাড়ায় ৮ গ্রামের ১০ হাজার মানুষের আগাম ঈদ উদযাপন।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 27, 2026 4:21 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করেছেন ৮ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বুধবার সকাল ৮টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া এলাকার জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষ পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। জানা যায়, প্রায় ১৫০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন।
জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস বলেন, আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে আসছি। ধর্মীয় বিশ্বাস ও পূর্বপুরুষদের অনুসরণ করেই এই প্রথা আজও চালিয়ে যাচ্ছি। ঈদ আমাদের জন্য সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছেন।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ