শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৫

নলছিটিতে ঋণের চাপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে ঋনের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার( ৩৫) নামের এক চা দোকানির আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। বুধবার( ১১ মার্চ) সকাল ৭ টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার জুরকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় শিমুলতলা বাজারে একটি চা’য়ের দোকান পরিচালনা করতেন।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বসতঘরের পাটাতনের সাথে  ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। মিলন হাওলাদার বিভিন্ন এনজিওতে ৬ লক্ষাধিক টাকারও অধিক ঋন করেছিলেন। আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ