শিরোনাম
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নের ৭-৮-ও ৯ নং ওয়ার্ড বাসিসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চরমোনাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল-আমীন এর সহধর্মিণী মানসুরা বেগম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ৫ নং চরমোনাই ইউনিয়নের ৭ ৮ ও ৯নং ওয়ার্ড বাসির সুখ-দুঃখের সাথী হয়ে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তিনি ৫ নং চরমোনাই ইউনিয়নের ৭-৮-ও ৯ নং ওয়ার্ড কে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৫ নং চরমোনাই ইউনিয়নের ৭ ৮ ও ৯ নং ওয়ার্ড বাসির কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক।৫ নং চরমোনাই ইউনিয়নের ৭ ৮ ও ৯ নং ওয়ার্ড বাসির সহযোগিতা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।