শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৩

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ ইসলাম খান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ২৭, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের সাগরদী ধান গবেষনা ও রুপাতলী ২৪ নং ওয়ার্ড বাসী ও বরিশাল বাসিসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম খান ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড বাসির সুখ-দুঃখের সাথী হয়ে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও ২৪ নং ওয়ার্ড কে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তিনি বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বাসির কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক। ২৪ নং ওয়ার্ড বাসির সহযোগিতা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ