শিরোনাম

| |

টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তহিদুল ইসলাম উজ্জ্বল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 27, 2026 1:34 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গিবারিয়া ইউনিয়ন বাসি সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে. আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বরিশাল সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তহিদুল ইসলাম উজ্জ্বল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবারিয়া বাসির সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে ও ৯ নং টুঙ্গিবারিয়া কে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গিবারিয়া ইউনিয়ন বাসির কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক।৯ নং টুঙ্গিবারিয়া ইউনিয়ন বাসির সহযোগিতা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ