শিরোনাম

| |

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুট দৈর্ঘ্যের বিশাল মৃত তিমি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 3, 2026 11:45 PM
Print Friendly and PDF

জনি আলমগীর, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার দুপুর ২টার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন পূর্বপাশে তিমিটি ভেসে আসে। স্থানীয়দের দাবি, গত দুই যুগে সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটিকে ভাসমান অবস্থায় প্রথম দেখতে পান জেলেরা। পরে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা চালান। তবে তিমিটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব হয়নি। পরে স্রোতের টানে তিমিটি ঝাউবাগান এলাকায় ভেসে আসে।
উপরা’র আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি জীববৈচিত্র্যের জন্য একটি অশনিসংকেত।” তিনি তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানান।
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে বিশালাকৃতির মৃত তিমিটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ