শিরোনাম

| |

উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 22, 2026 10:23 PM
Print Friendly and PDF

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অত্যাচার-নির্যাতন, জুয়া ও মাদকাসক্তির অভিযোগে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ আব্দুর রহিম সিকদার।

আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন। হলফনামার সিরিয়াল নম্বর ৭১০, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

হলফনামায় আব্দুর রহিম সিকদার উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় জড়িয়ে পড়েছেন। নেশার অর্থ জোগাড় এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজ বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং এসব আর্থিক দায়ভার তার বাবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

এতে বলা হয়, মিরাজ সিকদারের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের কোনো দায়ভার তার বাবা আব্দুর রহিম সিকদার বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না।

হলফনামায় আব্দুর রহিম সিকদার আরও ঘোষণা করেন, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তার ছেলে মিরাজ সিকদারকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করা হলো। একই সঙ্গে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ