শিরোনাম

| |

উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 21, 2026 6:37 PM
Print Friendly and PDF

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে সালমা খানুন যোগদান করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

যোগদানকালে উম্মে সালমা খানুন বলেন, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। ভূমি-সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল উজিরপুরে তার শেষ কর্মদিবস। এরপর তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

উপজেলা ভূমি প্রশাসনের নতুন দায়িত্বে উম্মে সালমা খানুনের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ