শিরোনাম

| |

বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 17, 2026 10:35 PM
Print Friendly and PDF

রাজিউর রহমান মাসুম //বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে “আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ টায় কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া শিকদার বাড়ি সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ২ পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি জনাব নাসির জোমাদ্দার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটির মুখ্য আয়োজক জনাব সিকদার রেজাউল কবির রেজা। অনুষ্ঠানে অতিথিরা আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যুবকদের মাদক ও অপকর্ম থেকে দূরে রেখে খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে হবে। উপস্থিতিদের বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় যুবক ও বিভিন্ন ক্লাবের মাঝে ফুটবল জার্সি সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 18, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ