শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন/বিবেকের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন রাফি সিকদার ।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভিপি নির্বাচিত হওয়ার পর রাফি তাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার পাশাপাশি বিভাগে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবেন।
নবনির্বাচিত ভিপি রাফিকে অভিনন্দন জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।