শিরোনাম

১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩২

চলতি মাসেই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ১১, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

চলতি মে মাসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। অনলাইনেই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

গত ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 16, 2026
Fajr 5:14 am
Sunrise 6:27 am
Zuhr 12:12 pm
Asr 4:17 pm
Maghrib 5:57 pm
Isha 7:09 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ