শিরোনাম

৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২৭

কলাপাড়ায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অবৈধভাবে প্রার্থী হওয়ার অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ২৯, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অবৈধভাবে ভোটার হয়ে সভাপতি পদে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। মাদ্রাসায় অধ্যয়নরত নিজের সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইয়ান উদ্দিন নিহান নিয়মিত ওই মাদ্রাসায় পাঠদান করছে। মাদ্রাসার হাজিরা খাতায়ও তার নিয়মিত উপস্থিতির তথ্য রয়েছে। তবে একই সময়ে তাকে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হিসেবে ভর্তি দেখানো হয়েছে এবং বিদ্যালয়ের হাজিরা খাতাতেও তার উপস্থিতি রয়েছে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নামের ওপর ফ্লুইড ব্যবহার করে রাইয়ান উদ্দিন নিহানের নাম লেখা হয়েছে।
এ বিষয়ে জানতে শিক্ষার্থীর বাবা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আগামী ৩০ জুন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন। তাদের দাবি, অবৈধভাবে ভোটার হয়ে নির্বাচনে অংশ নেওয়া অনৈতিক এবং বিধিবহির্ভূত।
হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার প্রধান মাওলানা আল আমিন বলেন, রাইয়ান উদ্দিন নিহান আমাদের মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়ে বর্তমানে তৃতীয় শ্রেণিতে অধ্যয়ন করছে। এর আগে সে প্রথম শ্রেণিতে অন্য একটি মাদ্রাসায় পড়াশোনা করেছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শিক্ষক হিরন বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম বজলুল করিম বলেন, নির্বাচনের তফসিল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে অবৈধভাবে ভোটার হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
####
জনি আলমগীর
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
তারিখ: ২৯ জুন ২০২৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 30, 2026
Fajr 3:46 am
Sunrise 5:10 am
Zuhr 12:01 pm
Asr 4:42 pm
Maghrib 6:53 pm
Isha 8:17 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ