শিরোনাম

| |

৪৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেহেন্দিগঞ্জ চানপুরে’র নারগিস সুলতানা বৃষ্টি।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 30, 2026 12:51 AM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়নের সাবেক সনামধন্য চেয়ারম্যান মরহুম মোস্তফা কামাল হাওলাদার এর ভাতিজা মো: গিয়াস উদ্দিন হাওলাদার এর কন্যা নারগিস সুলতানা বৃষ্টি ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

নারগিস সুলতানা বৃষ্টি শিক্ষাজীবনের শুরু করেন খন্তাখালী নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৫ম শ্রেনিতে বৃত্তিও অর্জন করেন। পরে তিনি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি মেহেন্দিগঞ্জ মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য ঢাকায় গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি প্রিপারেশন নেন বিসিএস এর। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবে তিনি এবার ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তার এই সাফল্যে চানপুর ইউনিয়নসহ পুরো মেহেন্দিগঞ্জে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ