শিরোনাম

| |

উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 17, 2026 10:37 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাবার সঙ্গে এক বিধবা নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে ওই নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক বিধবা নারীর সঙ্গে তাছাদ্দেক আকন রাকিবের বাবা আবুল বাসার আকনের কথিত পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাকিব ওই নারীর ঘরে ঢুকে হামলা চালান। এতে বিধবা নারী আহত হলে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সময় আবুল বাসার আকনও সেখানে ছিলেন বলে স্থানীয়রা জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি হামলাকারীর হাত থেকে বাঁচতে পাশের আরেক বিধবার ঘরে গিয়ে আত্মরক্ষা করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আবুল বাসার আকন এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার কর্মকান্ডে স্থানীয় বিএনপিও বিব্রত। তিনি দক্ষিণ মোড়াকাঠী এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ৭ নম্বর বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, তার তিনটি বিয়ে হয়েছে এবং পাঁচ সন্তান রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে আশ্রয়ণ প্রকল্পে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত তাছাদ্দেক আকন রাকিব ও তার বাবা আবুল বাসার আকনের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 18, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ