শিরোনাম

| |

বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 20, 2026 9:27 PM
Print Friendly and PDF

পারভেজ বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৫০ একর সরকারি খাস জমি দখলমুক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার ২০শে সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সম্মুখে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন।

আয়োজকদের দাবি, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এই এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ওই সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজদের হাত থেকে মুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ।

এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডের মৌজা আলী সিকদার, শাহ আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন, রেফাজুল, সাগর, মোবারক আলী হাওলাদার, জসিম, জিকু, মোহাম্মদ হাফিজ, আব্দুল্লাহসহ আরও ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ