শিরোনাম

| |

খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 9, 2020 9:42 AM
Print Friendly and PDF

খাগড়াছড়িতে ছেলের বিরুদ্ধেবাবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ।

শুক্রবার রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলেফ খান বেসরকারি একটি ব্যাংক থেকে অবসরে গিয়ে খণ্ডকালীনভাবে একটি বিদ্যালয়ে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। গ্রেফতার ছেলে জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির সভাপতি।

পুলিশ জানায়, টাকা জন্য প্রায় সময় বৃদ্ধ বাবাকে মারধর করত সন্তান জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর এবং গলা চেপে ধরে। এ সময় শ্বাসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলা গ্রহণের পর ঘাতক সন্তান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. রশীদ বলেন, নিহত আলেফ খানের মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ