শিরোনাম
রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ই সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন
১.মোঃ রাসেল বেপারী (৪৬), পিতা: বাচ্চু বেপারী, মাতা: হাসিনা বেগম। ২. মোঃ রাকিব হাওলাদার (৩২), পিতা: মোঃ সিদ্দিক হাওলাদার, মাতা: রোকেয়া বেগম। ৩. শাখাওয়াত হাওলাদার (৩৩), পিতা: হাজী মোঃ মোশারফ হোসেন, মাতা: মোসাঃ তাছলিমা বেগম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।