শিরোনাম

| |

বরিশালে লঞ্চে নিয়ে তরুণী ধর্ষণ, ঢাকায় আটক অভিযুক্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 19, 2026 11:55 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনীধি  ::: বিয়ের কথা বলে লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণ করে ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ হোসেন খাঁ নামে এক যুবক। এ ঘটনায় মামলা হলে গত ১৮ মে রাত ১২টার দিকে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে সৌরভ হোসেন খাঁকে (২০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) তাকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে (১৬) ঢাকা নিয়ে যায় অভিযুক্ত সৌরভ। পরে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী একটি লঞ্চে তাকে ধর্ষণ করে। এরপর সেখান থেকে আবার ঢাকায় রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী তরুণী ঢাকা থেকে ফিরে এলে তার মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন।

হিজলা থানার ওসি সোলায়মান জানান, গত ১৮ মে রাত ১২টার দিকে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার (১৯ মে) অভিযুক্ত আসামি সৌরভকে বরিশাল দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধর্ষক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ মাটিতে থাকতে দেব না বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ