শিরোনাম

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৩৮

দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, প্রতিদিনই ভাঙছে আক্রান্তের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ৫, ২০২০ ৯:৩৮ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

মৃত্যু কমলেও দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। নমুনা পরীক্ষার আওতা বাড়ার পর থেকে শনাক্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। ফলে প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১০ হাজার ৯২৯ জন।

এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী।

এছাড়া করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৩ জনে।

নতুন করে ১৯৩ জনসহ মোট ১ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৮৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১জনের। সুস্থ হয়েছেন আরও ১৯৩ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চএবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 9, 2026
Fajr 4:59 am
Sunrise 6:10 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ