শিরোনাম

৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫১

ঈদের ছুটিতে এবার বাড়ি ফেরা যাবে না

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ৪, ২০২০ ২:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF

এবার ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এমন বিধান রেখে ষষ্ঠ দফায় ছুটি বাড়ালো সরকার। সাধারণ ছুটি থাকছে ১৬ মে পর্যন্ত। নতুন ছুটি নতুন আরেকটি বিষয় যুক্ত করেছে সরকার। তা হলো- ‘রমজান, ঈদ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।’এর আগে এমন নির্দেশনায় রমজান ও ঈদের কথা উল্লেখ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার দুপুরে বলেন, এবারের ঈদে যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদ পালন করতে হবে। এই প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপিং কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে কিনা সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে সংশ্লিষ্টরা জানিয়ে দেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই।সোমবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজকের জারি করা প্রজ্ঞাপনে অন্যান্য বিষয়গুলো বিগত সময়ে জারি করা প্রজ্ঞাপনেও ছিল। গত শনিবার ছুটির বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিল জনপ্রশাসন সংশ্লিষ্টরা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হলো। প্রজ্ঞাপনে ১৪ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৫ ও ১৬ সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। এতে করে দেশব্যাপী টানা ছুটি ৫৩ দিনে গড়াল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 5, 2026
Fajr 5:02 am
Sunrise 6:13 am
Zuhr 12:09 pm
Asr 4:23 pm
Maghrib 6:06 pm
Isha 7:17 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ