শিরোনাম

| |

সালমানের সঙ্গে লকডাউনে আটকা পড়েছেন জ্যাকলিন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 19, 2020 3:00 PM
Print Friendly and PDF

করোনা সংক্রমণ রুখে দিতে গোটা ভারত জুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝে পড়ে পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না সালমান খান। ফলে পানভেলের বাগান বাড়িতেই আপাতত আটকে রয়েছেন সালমান খান। বলিউড ভাইজানের সঙ্গে রয়েছেন তাঁর বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপত আয়ূষ শর্মা, সোহেল খানের ছেলে নিভান। সালমানের সঙ্গে তাঁর বাগান বাড়িতে আর কে রয়েছেন জানেন?

জানা যাচ্ছে, সালমানের বাগান বাড়িতে সঙ্গে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। রাধে-র একটি আইটেম নম্বরের শ্যুটিং সেরে সালমানদের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে হাজির হন তিনি। কিন্তু লকডাউনের কারণে বলিউড সুপারস্টারের বাগান বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছেন না জ্যাকি। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এদিকে পানভেলের বাগান বাড়িতে আটকে থাকলেও, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিকের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন সালমান খান। শুধু তাই নয়, লকডাউনের কারণে শ্রমিকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য তাঁদের অ্যাকাউন্টে নগদ ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দিতে শুরু করেছেন অভিনেতা। লকডাউন বাড়ানো হলে, আগামী মাসেও এইসব মানুষদের অ্যাকাউন্টে নির্ধারিত সময়ে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে সালমান খানের পক্ষ থেকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ