শিরোনাম

| |

আজ তরুণ সাংবাদিক ফয়সাল রাকিবের জন্মদিন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 22, 2026 10:05 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক সত্য সংবাদ-এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের আজ জন্মদিন। তিনি ২২ জুন জন্মগ্রহণ করেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

সাংবাদিকতা ও গণমাধ্যমে একাধারে বহু দায়িত্ব পালন করে চলেছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও ইংরেজিতে বাংলাদেশ ডাইরি পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলার কন্ঠস্বর-এর প্রকাশক ও সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

 

ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জের অনলাইন গণমাধ্যম জগতে পথিকৃত হিসেবে পরিচিত। তিনি মেহেন্দিগঞ্জের প্রথম প্রিন্ট সংস্করণের পত্রিকা “আলোকিত মেহেন্দিগঞ্জ” এবং প্রথম অনলাইন নিউজ পোর্টাল “মেহেন্দিগঞ্জ সংবাদ”-এরও সম্পাদক ও প্রকাশক।
তিনি সাংবাদিকদের সংগঠনেও সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন। বর্তমানে তিনি বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি এছাড়াও বরিশালের আঞ্চলিক পত্রিকার প্রকাশ,সম্পাদকদের সংগঠন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশাল এর প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক কার্যক্রমেও তার ভূমিকা অনস্বীকার্য। তিনি জনপ্রিয় সামাজিক সংগঠন “বন্ধন সমাজ কল্যান সংস্থা”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে তিনি মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে তার অবদান বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।জন্মদিনে ডেইলি বরিশাল সংবাদ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ