শিরোনাম

| |

খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি এনামুল হক শামীম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 29, 2020 4:24 PM
Print Friendly and PDF

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষে বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ নিয়ে গেলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আজ রবিবার তার নিজস্ব তহবিলে নির্বাচনী এলাকা শরীয়তপুর-২ (নড়িয়া, সখিপুর ও ভেদেরগঞ্জের আংশিক) আসনের ২৫টি ইউনিয়নের সাড়ে ১২শ পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়।

সখিপুরের চরভাগা ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে নিজে ব্যাগ বহন করে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। পরে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা এই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু ও হাত ধোয়ার সাবান।
এসময় এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না।

প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে। আর ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।
ত্রাণ বিতরণ উদ্বোধন শেষে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি সর্ম্পকে মতবিনিময় করেন উপমন্ত্রী শামীম। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নুর এ আলম আশিক, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে দিনভর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ স্বেচ্ছাসেবকরা নির্বাচনী এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

এ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাস প্রতিরোধে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় এমপি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ব্যক্তিগত তহবিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নড়িয়া-সখিপুরে খাদ্যসামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন বলেন, করোনা আতঙ্কে গৃহবন্দী অসহায় মানুষকে সরকারি সাহায্যের পাশাপাশি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ব্যক্তিগত তহবিল ও আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। শরীয়তপুর-২ আসনের ২৫ টি ইউনিয়নের সাড়ে ১২ পরিবারকে রবিবার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ