শিরোনাম

| |

ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 10, 2026 2:51 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদন সকাল ৯টা ১৫ মিনিট। কর্মস্থলে থাকার কথা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। কিন্তু বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা গেল দুই কর্মচারীর দেখা নেই। আর এই অনুপস্থিতির বিষয়টি নজরে আসতেই নেওয়া হয়েছে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। পরিদর্শনকালে উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি।

নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই দিন বিকেলে তাদের বদলির আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

জেলা প্রশাসনের ‘অ্যাকশন’ চলবে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নয়—জেলার বিভিন্ন ভূমি অফিসের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি, সেবা প্রদানের মান এবং দায়িত্ব পালনের বিষয়টি নজরদারিতে রয়েছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের নির্দেশনায় এই মনিটরিং ও আকস্মিক পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

কোনো নির্দিষ্ট সময় বা আগাম নোটিশ ছাড়াই যেকোনো দিন, যেকোনো মুহূর্তে জেলার বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্ব পালনে অবহেলা কিংবা সরকারি সেবা প্রদানে অনিয়মের অভিযোগ এখন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রের ভাষ্য, কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনে গাফিলতি কিংবা অনিয়ম কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, “নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে বুধবার বিকেলেই বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলমান থাকবে।”

প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে জেলার ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জনগণকে যথাযথ সেবা দেওয়ার ক্ষেত্রে কঠোর বার্তা গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ