শিরোনাম

| |

জিম্বাবুয়ের বিপক্ষেও থাকছেন মাশরাফি, দ্রুতই আসছে নতুন অধিনায়ক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2020 1:24 PM
Print Friendly and PDF

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান। সেই সাথে আগামী এক মাসের মধ্যে পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে দাবি করে পাপন বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।

তিনি বলেন, সবচেয়ে খারাপ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা, ওদের কাছে যদি হারি তাহলে জিম্বাবুয়ের কাছেও হারতে পারি।

দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়ে ক্ষোভ জানিয়েছে পাপন বলেন, টিম নিয়ে সিদ্ধান্ত কে নিচ্ছে, আমি জানিনা। বিশ্বকাপ এবং তার পরের সব সিরিজেই প্ল্যান আমি যা জানতাম, তা সব চেঞ্জ। তামিম, মুশফিক, মুমিনুলের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি। নতুন কিছু ছেলেকে ট্রাই করে দেখতে চায় কোচ, বিশেষ করে পেসারদের।

এর আগে, বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে শেষ মুহূর্তে মাশরাফি ছিটকে যান। তামিম ইকবাল সেবার ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের পর আর কোনো ওয়ানডে সিরিজ খেলেনি বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর আগে একটি টেস্ট ও পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ