শিরোনাম

| |

লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ তৃতীয় শ্রেণি সমাপনী পরীক্ষায় পুরস্কার পেলেন ২জন শিক্ষার্থী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 31, 2024 6:30 PM
Print Friendly and PDF

মো:মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি::- ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হলেন ২ জন শিক্ষার্থী।

শনিবার (২৮ ডিসেম্বর) নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)এর প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলার সব কয়টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীরা।

লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিকা আক্তার, বিবি যুবাইদা।

ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরআগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালের নূরানী বোর্ড পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩ জন পুরস্কার পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন।

এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ