শিরোনাম

| |

মাওলানা সিরাজুল ইসলাম সাদ প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 24, 2022 3:34 PM
Print Friendly and PDF

আলোকিত মা গড়ার লক্ষে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কালিগঞ্জ বাজার এলাকার দতা গ্রামে সোমবার (২২ আগস্ট) দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার নতুন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। নিজ এলাকায় একটি ব্যতিক্রম মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করেন দতা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান ইসলামি স্কলার মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ।

পিছিয়ে পড়া নারীদের ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা তৈরী এবং অসহায় এতিম এবং বয়স্ক নারীদের ইসলামি শিক্ষা দানের লক্ষ্যে মাওলানা সিরাজুল ইসলাম সা’দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। মাদ্রাসায় বয়স্ক মহিলা কোরআন শিক্ষা, মহিলা হিফজ বিভাগ, কিন্টার গার্টেন, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন শাখা থাকবে বলে জানিয়েছেন তিনি। এর কার্যক্রম তাঁর নিজ বাড়ীতে ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তিনি।

সোমবার মাদ্রাসার ১ম তলার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ. উ. ম. আব্দুল মোনাইম মঞ্জলালী।

দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা সিরাজুল ইসলাম সা’দ এর সভাপতিত্বে মাহফিলে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, শাহ আমিন উল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর কবি শাহ সুহেল আমিন, মিয়ার বাজার আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমুদ, আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুস সাত্তার, মাওলানা রফিক আহমদ, ওয়ান পাউন্ড হসপিটালের বিশ্বনাথের চীপ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ব্যবসায়ী সিতাব আলী, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা ইকবাল হোসাইন, সিলেট পুস্তক ও প্রকাশক সমিতির সদস্য হোসাইন আহমদ শাহিন, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য সফিকুল ইসলাম শফিক প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপনের পূর্বে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ. উ. ম. আব্দুল মোনাইম মঞ্জলালী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ