শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও উত্তর জেলা যুবদলের আহ্বায়ক  পিপলুর মায়ের দাফন সম্পন্ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 26, 2026 9:48 PM
Print Friendly and PDF

রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক মরহুম হাজী নেজামত আলী জমাদ্দারের সহধর্মিণী ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুর মমতাময়ী মা মনোয়ারা বেগমের দাফন সম্পূর্ণ হয়েছে।

মেহেন্দিগঞ্জ পৌরএলাকার ৭ নং বদরপুর ওয়ার্ডের বদরপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর বদরপুর মাহবুব তালুকদারের মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু, সিনিয়ার যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব কামরুল আহসান,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন’সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়াও উক্ত জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে মরহুমা বদরপুরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান,
আরো শোক প্রকাশ করেন পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতি,মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব,মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

তারা শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহ তা’লার কাছে তাহার রুহের মাগফেরাত কামনা করছে,আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ