শিরোনাম

| |

কি‌শোরী ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড বরিশালে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 2, 2026 8:54 PM
Print Friendly and PDF

≈≈ নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫৫) নামের এক বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

বৃহস্প‌তিবার (২ জুলাই) দুপুর ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা ক‌রেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী কি‌শোরী ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে কিশোরীটি তাদের বাড়িতে যাওয়া আসা করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কি‌শোরী বা‌ড়ির সাম‌নের পুকু‌রে গোসল কর‌তে গে‌লে আলমগীর তা‌কে নিজ বাসায় নি‌য়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কি‌শোরী গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর।
আইনজীবী আরও জানান, ৩ মা‌র্চের পাঁচ/ছয় মাস আগেও ওই কি‌শোরী‌কে ধর্ষণ ক‌রে আলমগীর। পরে ভয় দে‌খি‌য়ে আ‌রও একা‌ধিকবার ধর্ষণ করা হয়।
এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে কিশোরীটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে আসামি করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্প‌তিবার এই রায় প্রদান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 21, 2026
Fajr 4:42 am
Sunrise 5:54 am
Zuhr 11:43 am
Asr 3:50 pm
Maghrib 5:31 pm
Isha 6:43 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ