শিরোনাম

| |

উপকূলীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুয়াকাটায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 7, 2026 4:06 PM
Print Friendly and PDF

জনি আলমগীর ,কুয়াকাটা( কলাপাড়া ) প্রতিনিধিঃ কুয়াকাটায় কোরআনের পাখি হাফেজদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্য তৃতীয় বারের মত কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে দুইদিন ব্যাপী ” কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন ” প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগিতায় ১২ টি প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের, খতিব মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক মোঃ ইয়াছিন সাদিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক খান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখা, মাওলানা মোঃ মাইনুল ইসলাম মান্নান, সাবেক সভাপতি, জামায়েত ইসলামি বাংলাদেশ কুয়াকাটা পৌরসভা, মোঃ রাসেল খান এমডি কুয়াকাটা খান প্যালেস ও কুয়াকাটা ইভেন ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক হোসাইন আমির, অথিতি হিসেবে মঞ্চে ছিলেন সাংবাদিক রাসেল শেখ,জনী আলমগীর,জাকারিয়া জাহিদ, শাহাবুদ্দিন শিহাব, ইব্রাহিম ওহিদ জাহিদুল ইসলাম এবং ভিবিন্ন মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মোহাম্মদ শহিদুল ইসলাম, খতিব চরচাপলী কেন্দ্রিয় জামে মসজিদ ও পরিচালক হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ,মাওলানা মোহাম্মদ বেলালা হোসাইন, খতিব কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়াদ, খতিব- কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ।
###
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালী
মোবাইলঃ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ