শিরোনাম

| |

বেতাগীতে আনসার ও ভিডিপির ইফতার মাহফিল, ঈদ উপহার বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 12, 2026 2:51 PM
Print Friendly and PDF

বেতাগী( বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বেতাগীতে আনসার ও ভিডিপির সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ইউনিয়ন/ ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারদের সৌজন্যে ইফতার মাহফিল ও পরবর্তীতে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকাল পাঁচ টায় বেতাগী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আঃ মান্নান মিয়া-এর সভাপতিত্বে অর্ধশতাধিক ভাতাভোগী ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারবৃন্দ অংশ গ্রহণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জুয়েল রানা ও প্রশিক্ষিকা বনশ্রী কীর্তনিয়া ।

ইফতার মাহফিল শেষে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়-এর ঈদের শুভেচ্ছা হিসেবে ইউনিয়ন/ ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারদের জন্য সেমাই, সুজি ও নুডুলসহ আট ধরনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর ওয়ার্ড দলনেতা অলি আহমেদ, হোসনাবাদ ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ মজিবুর রহমান।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিবিচিনি ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ রুহুল আমিন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 23, 2026
Fajr 4:43 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:49 pm
Maghrib 5:29 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ