শিরোনাম

| |

বরিশাল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2026 3:05 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার  :: বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন খন্দকার ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন স্বপন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল।

শনিবার ( ১২ জুলাই) রাত ৮টায় বরিশালের চরকাউয়া বাসস্ট্যান্ডে অবস্থিত মালিক সমিতির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশাল মহানগরের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন,মোটর চালক দল বরিশাল জেলার সভাপতি সৌমেন্দ্র সাহা সমীর, বরিশাল মহানগর মোটর চালক দলের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম খান, বরিশাল জেলা মোটর চালক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হাসান সাগর, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম হাওলাদার, বরিশাল সদর উপজেলা মোটর চালক দলের সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হাওলাদারসহ মোটর চালক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল মহানগর মোটর চালক দলের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বরিশালের পরিবহন ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে বলে আমরা বিশ্বাস করি।মালিক-শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে পরিবহন সেক্টরের উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সফলতা কামনা করছি।

নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত নেতৃবৃন্দ। একই সঙ্গে পরিবহন খাতের উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মালিক-শ্রমিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ